dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেন। চাঁপাইনবাবগঞ্জে পলক এমপি

দৈনিক অনুসন্ধান    |    ০৭:০১ পিএম, ২০২৩-০৬-০৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেন।  চাঁপাইনবাবগঞ্জে পলক এমপি

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ২০০৪ সালে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবি করলে ১৯ জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। সেই চাঁপাইনবাবগঞ্জেই ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেছেন। একটি সরকার বিদ্যুতের দাবি করলে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেন।

শনিবার (০৩ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন' এর আয়োজনে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এই আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধন করেন, 'নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেকে স্বল্প দরিদ্র স্বল্প আয়ের রাষ্ট্র থেকে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে রুপান্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, নিষ্টা ও দূরদর্শিতার কারনেই সম্ভব হয়েছে। করোনা সংকট ও রাশিয়া ইউক্রেন সংকটে দেশকে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। ১৪ বছর আগে ৪০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। আজকে শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী।


রাজশাহী বিভাগীয় আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ--১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, ডান এ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা এ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের সিইও জারা জাবীন মাহবুব, এটুআই প্রকল্পের হেড অব কমার্স রেজানুল হক , সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা ফেরদৌস-উল-আলম, চাল চাল ডট কম এর প্রতিষ্ঠাতা জিয়া আশরাফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা।

ফয়সাল আজম অপু, 
স্টাফ রিপোর্টার (চাঁপাইনবাবগঞ্জ)
০৩.০৬.২০২৩

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর