শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩০ পিএম, ২০২২-১১-২০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ছাত্রদলের কর্মীসভা পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।এ সময় ১ টি ককটেল বিস্ফোরন ও পুলিশের বাধায় সভাটি পন্ড হয়ে যায়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে এবং ৫ টি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে পুলিশ। রবিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীরামপুর এলাকার নাচোল অক্সফোর্ড একাডেমি চত্বরে, এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সিপাহী আলমগীর হোসেন ও পলাশ।
নাচোল থানার ওসি মিন্টু রহমান মুঠোফোনে জানান, এটি সেরকম কোনো ঘটনা না বলে বিস্তারিত তথ্য দেয়নি।
গোমস্থাপুর সার্কেল এসপি সামসুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, রবিবার (২০ নভেম্বর) বিকেলে পুলিশের কোন অনুমতি ছাড়াই ছাত্রদল শ্রীরামপুর মাঠে কর্মী সভার আয়োজন করছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল চালালে পুলিশ লাঠিচার্জ করে।এ সময় ৫ টি মজুদকৃত অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ছাত্রদলের নেতার্মীদের ককটেল হামলায় ২ পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে নাচোল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আবু তাহের খোকন পুলিশের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ বিনা উষ্কানীতে ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হবার আগেই ধাওয়া করে সভা পন্ড করে দিয়েছে।
আর ককটলে উদ্ধার বা বিস্ফোরণের ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজ জানান, রাজশাহীতে সমাবেশ সফল করার লক্ষ্যে আজ ছাত্রদলের কর্মীরা প্রস্ততি সভা করছিল। সমাবেশ শুরুর আগেই ছাত্রদল কর্মীরা ঘটনাস্থল হতে চলে যায়। কিন্তু
তৎক্ষনে বিএনপির অপর পক্ষের লোকজন আমাদের ফাঁসানোর জন্য হয়তাে ককটেল বিস্ফােরিত করতে পারে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited