dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক অপু, সাংবাদিক সংগঠণের জাতীয় জোট এ্যাবজা'র সহযোগী সদস্য হলেন, শাহিন বাবু সভাপতি আবু জাফর সম্পাদক

দৈনিক অনুসন্ধান    |    ১০:১৩ পিএম, ২০২৩-০৮-২৬

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক অপু, সাংবাদিক সংগঠণের জাতীয় জোট এ্যাবজা'র সহযোগী সদস্য হলেন, শাহিন বাবু সভাপতি আবু জাফর সম্পাদক

নিউজ ডেক্সঃ

ঢাকা, শনিবার, ২৬ আগস্ট, ২০২৩: সাংবাদিক সংগঠণ সমূহের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন- এ্যাবজার কমিটি গঠণ করা হয়েছে। শনিবার ২৬ আগস্ট দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ পুস্পদাম কনভেনশন হলে অনুষ্ঠিত তৃৃতীয় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের নতুন কমিটিতে জাস্টিস ফর জার্নালিস্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহিন বাবুকে সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। বাকি পদগুলো সম্পন্ন করে শীঘ্রই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

কমিটির অন্যরা হলেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফরিদ খানকে সহ-সভাপতি, ন্যাশনাল প্রেস সোসাইটি-এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলামকে সহ-সভাপতি, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এমএ মমিন আনসারীকে সাংগঠনিক সম্পাদক, গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানকে দপ্তর সম্পাদক, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার সভাপতি বিথী মোস্তফাকে অর্থ সম্পাদক, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি সোহেল রানাকে প্রচার সম্পাদক মনোনীত করা হয়। 

কমিটির নির্বাহী সদস্যরা হলেন ওয়াল্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুঁইয়া, গ্রামীণ সাংবাদিক সংস্থার মহাসচিব শহীদুল ইসলাম চৌধুরী, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী। 

সভায় জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান আলতাফ হোসেনকে এ্যাবজার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। তৃণমূল পর্যায়ের সাংবাদিক সংগঠণ সমূহের মাঝে জাতীয় ঐক্যবোধ গড়ে তুলতে সহযোগি সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। 

প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রেসক্লাব সভাপতি ফয়সাল আজম অপু ও কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পারিষদের সভাপতি শাহ মো: সারওযার জাহানকে সহযোগি সদস্য করা হয়েছে। সহযোগি সদস্য হতে আগ্রহী সদস্য সংগঠণ সমূহের পক্ষ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।

সভায় জোটের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক  সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর