শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:২৫ পিএম, ২০২১-০৭-২৯
জমির উদ্দিন, আলীকদম উপজেলাঃ-
বান্দরবানের আলীকদম উপজেলায় ভারী বর্ষণে মাতামহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কমপক্ষে দু,শতাধিক ঘর বাড়ি পাহাড়ি ঢলে প্লাবিত হয়। এ সময় তলিয়ে যায় ফসলি জমিও।
বুধবার (২৮ জুলাই) সকালে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এদিকে জেলার সঙ্গে লামা ও আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলার ৩টি ইউনিয়নে রোয়াম্ভু, মঞ্চপাড়া, আমতলী, ছাবের মিয়াপাড়া, শিবাতলী, থানাপাড়া, চৈক্ষ্যং ইউনিয়নসহ বিভিন্ন নিম্নাঞ্চলে নদীর পানি বাড়িঘরে ঢুকে পড়ে বন্যাকবলিত হয় পড়ে। বুধবার বিকেল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পায়। এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হয়। বন্যার কারণে অনেকের বাড়ি ঘর নদীর পানিতে ভেসে গেছে।
আরো জানা ,গত বছরগুলোর বর্ষা মৌসুমে প্রবল বর্ষণের ফলে পাহাড়ি ঢলের পানিতে বন্যা ও ব্যাপক হারে পাহাড় ধ্বসে প্রাণহানির ঘটনা ঘটে।
এ বছর যেন এর পূণরাবৃত্তি না ঘটতে পারে, সেজন্য আজ বুধবার আলীকদম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে ঝুঁকিপূর্ণদের নিরাপদ নিকটস্থ আশ্রয়ণ প্রকল্পে অবস্থান করতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।আলীকদম উপজেলার সর্বস্থরের জন প্রতিনিধরা, বন্যাকবলিতদের মধ্যে শুকনো খাবারসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited