শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১২ পিএম, ২০২১-০৮-১৫
তহিদ রাসেলঃ
টেকনাফ থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে বেলুনে মুরিয়ে ১৭ প্যাকেট ইয়াবা খেয়ে অসুস্থ হয়ে পড়েন মো. মোস্তাফা (২৪)। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে ১২ প্যাকেট ইয়াবা বের করা হয়। তবে বাকি ৫ প্যাকেট ইয়াবা বের করা সম্ভব না হওয়ায় পেটের ভেতর ফেটে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়।
মোস্তাফা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে বেলুনে মুড়িয়ে ১৭ প্যাকেট ইয়াবা খান মোস্তাফা। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওয়াশ করে বের করা হয় ১২ প্যাকেট ইয়াবা। বাকি পাঁচ প্যাকেট পেটের ভেতরেই ফেটে যাওয়ায় সেগুলো আর বের করা সম্ভব হয়নি। পরে অবস্থা বেগতিক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, ছেলেটির মৃতদেহ ময়নাতদন্ত করার সময় পেটের ভেতর ইয়াবার পাঁচটি প্যাকেট পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited