dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নওগাঁ-২, (ধামুরহাট-পত্নীতলা) আসনে নির্বাচন স্থগিত

দৈনিক অনুসন্ধান    |    ০৮:২৪ এএম, ২০২৩-১২-৩০

নওগাঁ-২, (ধামুরহাট-পত্নীতলা) আসনে নির্বাচন স্থগিত


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নওগাঁ-২ (ধামুরহাট-পত্নীতলা) আসন এর স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৫) এর মৃত্যু হয়েছে। প্রার্থীর মৃত্যুর ঘটনায় আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন এক বৈঠকে নওগাঁ-২, (ধামুরহাট-পত্নীতলা) আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। যার ফলে আগামী ৭ জানুয়ারী এ আসনে ভোট গ্রহন হচ্ছে না। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। জানা গেছে, গত ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হলে অসুস্থ অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু বরণকারী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক নওগাঁর ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে ও নজিপুর পৌর সভার সাবেক মেয়র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সুত্র আরো জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাচাইয়ে মনোনয়নটি বাতিল হলে তিনি উচ্চ আদালতে রিট আবেদন এর মাধ্যমে ফেরত পেয়ে স্বতন্ত্র এমপি পদ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দীতায় ছিলেন।

এ বিষয়ে নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেন, মহামান্য উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে তার প্রার্থীতা ফিরে পেলে ২৮ ডিসেম্বর সন্ধায় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছিলেন।

সর্বশেষ তথ্যে জানা গেছে, শুক্রবার বিকেলে এ আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, নওগাঁ-২, (ধামইরহাট-পত্নীতলা) নির্বাচনী আসনে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির প্রার্থী এডঃ তোফাজ্জল হোসেন, আওয়ামীলীগের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আতারুল আলমও এই আসনে প্রতিদ্বন্দীতা করছিলেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর