শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২৭ পিএম, ২০২৪-০৩-০৮
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :
ইতালির ভেনিসে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো জোবানী পের লা উমানিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা । ইতালি, ইংল্যান্ড ও সুইডেনের মোট ২০ টি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে । তিনটি পর্বের খেলায় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন সুইডেন হতে আগত হবিগঞ্জ একাদশ বনাম টু স্টার । ভেনিসের মারঘেরায় ইনডোর হলরুমে টুর্নামেন্টে হবিগঞ্জ একাদশ কে পরাজিত করে টু স্টার জয়লাভ করেন। উক্ত টুর্নামেন্টে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও অংশগ্রহণ কারী খেলোয়াড়দের ম্যাডেল পরিয়ে হাতে পুরস্কার তুলে দেন, ভেনিস পৌরসভার ক্রীড়া উপদেষ্টা আলেছ্ছীয় পুলিন , ইতালিয়ান টেলিভিশন সাংবাদিক আন্না মারিয়া , ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবেরর্ত মিজ্জানী , সাধারন সম্পাদক মারিয়েল্লা মুলাস্সানো , পানাথলন ইন্টারন্যাশনাল ক্লাবের সভাপতি ডক্টর কোনিলিও ফাবরিচ্ছিও , মিরানো হাসপাতালে ডাক্তার লের্রোও কারামিয়া , ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির কুদ্দুস চৌধুরী , ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি শহিদুল ইসলাম , ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন , সহ অনেকে। পরিশেষে আনন্দঘন মূহুর্তে রানারআপ দলের হাতে ট্রফি তুলেদেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ ও চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলেদেন টুর্নামেন্টের প্রধান স্পন্সর এমপি হোল্ডিং ও জোবানী পের লা উমানিতার প্রিন্স হাওলাদার, নাজমুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ । সে সময় ভেনিসের বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited