শিরোনাম
মোঃ নাসিম,নাচোল প্রতিনিধি | ০৯:৪৬ পিএম, ২০২০-০৮-১৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্ত্রী বেবি বেগমের মুখমন্ডল গরম তরল জাতীয় পদার্থ ছুঁড়ে ঝলসে দেয়ার অভিযোগ করেছে স্বামী নওশাদ আলীর বিরুদ্ধে। অভিযোগটি আনা হয়েছে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের দিয়াড় খলসী নতুন টোলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে ঘরজামাই নওশাদ আলী(৬১)'র বিরুদ্ধে। মৃত আরজেদ আলীর মেয়ে বেবী বেগম(৪০) নওশাদ আলীর ৪র্থ স্ত্রী।
আক্রান্ত বেবী বেগম নাচোল উপজেলা হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় জানান, প্রতিদিনের ন্যায় রাতে তার ঘরে স্বামী-স্ত্রী পৃথক বিছানায় ঘুমিয়ে ছিল। গত ১৬ আগস্ট রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ তার মুখমন্ডলে স্বামী নওশাদ আলী তরল জাতীয় কিছু ছুঁড়ে দেয়।
মুখমন্ডলের জ্বালাপোড়ায় সে চিৎকার করে ঘরের বাইরে আসার চেষ্টা করে। ওই সময় তার স্বামী নওশাদ আলীকে কাঁচের বোতল হাতে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। বেবী বেগমের চিৎকারে তার স্বজনরা উপস্থিত হলে নওশাদ আলী পালিয়ে যায়।
পরে আহত বেবীর স্বজনরা নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। একই গ্রামের মৃত আরজেন আলীর মেয়ে বেবী বেগমের অভিযোগটি গত ১৭ই আগস্ট রাতে তার সহোদর ভাই রেজাউল করিম নাচোল থানায় দাখিল করেছে।
বেবী বেগম আরও জানায়, প্রায় ২২বছর পূর্বে নওশাদ আলীর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। স্বামী নওশাদ আলী বেবীর পিতার বাড়িতেই বসবাস করত। স্বামী ঠিকমতো কাজকর্ম না করারর জন্য তার সাথে প্রায়ই পারিবারিক ভাবে অশান্তি লেগেই থাকত।
কিছুদিন পূর্বে অকর্মন্য স্বামীকে চাঁপাইনবাবগঞ্জ কোর্টে তালাক প্রদান করে বেবী বেগম। তালাকের কাগজ আসার পূর্বেই স্বামী নওশাদ আলী জানতে পারে তাকে তার স্ত্রী তালাক দিয়েছি। আর সেই কারণেই তাকে শারিরিকভাবে পঙ্গু করে ফেলার জন্য মুখমন্ডলে তরল জাতীয় পদার্থ ঢেলে দিয়েছে বলে বেবী ও তার স্বজনরা ধারণা করেন।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান- অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited