শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ১০:২৭ পিএম, ২০২০-১২-১৬
চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে জমে উঠেছে শীতের কাপড়ের (টাল কোম্পানির মাল) ব্যবসা।
পৌষ মাস থেকেই শুরু হয় শীতের মৌসুম। আস্তে আস্তে বাড়তে থাকে শীতের তীব্রতা। যতই শীতের তীব্রতা বাড়ছে বাজারের হেফজখানা রোড়, কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশে, বিভিন্ন মার্কেট ও ফুটপাতে জমে উঠছে শীতের গরম কাপড়ের ব্যবসা।
অল্প দামে মোটামুটি ভালো শীতের গরম কাপড় কিনতে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষরাও ভিড় করতে দেখা যায় ফুটপাতের ভাসমান দোকানগুলোতে।
সরেজমিন মঙ্গলবার বিকেলে ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানে নানা রকমের শীতের গরম কাপড় বিক্রি হচ্ছে।
অনেকে রাস্তার পাশে বসে বিক্রি করছেন গরম কাপড়। ফুটপাতের এসব দোকানে ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে শীতের গরম কাপড় পাওয়া যাচ্ছে।
শিশু থেকে শুরু করে নারী-পুরুষসহ সব বয়সীদের রয়েছে শীতের কাপড়। শীত বস্ত্র বিক্রেতাদের ডাক আসেন ভাই, চাই চাই লন, বাইছি বাইছি লন। এভাবেই নারী, পুরুষ, শিশু, তরুণ-তরুণীদের কাছে শীতের কাপড় বিক্রি করছেন ভাসমান ব্যবসায়ীরা।
কোথাও একদরে কোথাও দামাদামির মাধ্যমে চলছে বেচাকেনা। ক্রেতারা যার যার পছন্দ মতো কিনছে গরম কাপড়। বাজারে শীতবস্ত্র ব্যবসায়ী হাকিম জানায়, বাহিরে থেকে আসা এসব পুরাতন কাপড়ের গাইড চট্টগ্রাম নিউমার্কেট থেকে কিনে এনে খুচরা বিক্রি করছি ফুটপাতে বসে।
এসব পুরাতন কাপড়ের গাইড কিনে আনতে হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়ে। একেকটি গাইডের মধ্যে বিভিন্ন ধরনের শীতের গরম কাপড় রয়েছে।
যার মধ্যে রয়েছে সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, গেন্জি, হাত-পায়ের মোজাসহ ইত্যাদি।
এসব গরম কাপড় ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১শ টাকা দামে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। ৩-৫ হাজার টাকার কাপড় বিক্রি করা হয় বলে জানান অপর ব্যবসায়ী ফয়সাল।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited