শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১০:০৯ এএম, ২০২০-০৮-২৫
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালানোর পর, অগ্নিসংযোগের পরিকল্পনা ছিলো শ্বেতাঙ্গ অপরাধী ব্রেন্টন ট্যারেন্টের। ৪ দিনের বিচার শুনানির প্রথমদিন সোমবার উঠে আসে এ ভয়াবহ তথ্য।
এদিন, সরকারি কৌসুলি ঘটনার ২৬ পৃষ্ঠার সারসংক্ষেপ উপস্থাপন করেন। যাতে বলা হয়, হামলার দু’মাস আগেই আল নূর মসজিদ এবং চারপাশের এলাকার ড্রোন ফুটেজ সংগ্রহ করেন ব্রেন্টন। হামলার জন্য শুক্রবার বাছাইয়ের কারণ হলো- সর্বোচ্চ জনসমাগম।
এছাড়া, হামলা চলাকালে তার গাড়িতে ছিলো আরও ৬টি আগ্নেয়াস্ত্র। অগ্নিসংযোগের জন্য ছিলো চারটি গ্যাস কন্টেইনার।
এসময়, আদালত কক্ষে উপস্থিত ছিলেন হামলার শিকার, প্রত্যক্ষদর্শী, নিহতদের পরিবারের সদস্যসহ ৬০ জন। তাদের জবানবন্দি এবং যাবতীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে শাস্তি।
চার দিনের শুনানি শেষে, বিচারপতি ক্যামেরন ম্যান্ডের ঘোষণা করবেন চূড়ান্ত রায়। তবে, স্বপক্ষে বক্তব্য রাখার সুযোগ পাবেন, ২৯ বছরের অস্ট্রেলীয় বংশোদ্ভুত আততায়ী।
২০১৯ সালের মার্চে, ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে এলোপাতাড়ি গুলি চালায় ট্যারেন্ট। বাংলাদেশিসহ ৫১ মুসল্লিকে হত্যা, ৪০টি হত্যাচেষ্টাসহ মোট ৯২টি অভিযোগ সে স্বীকার করেছে ।
উল্লেখ্য, ১৯৬১ সাল থেকে নিউজিল্যান্ডে মৃত্যুদণ্ডের বিধান বন্ধ।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited