dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

দৈনিক অনুসন্ধান    |    ০৮:১৭ পিএম, ২০২২-১২-১১

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 
১১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ৯ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে রবিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানের খেলার মাঠে সভাপতি  হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমান।
অধ্যক্ষ তার বক্তৃতায় বলেন, বিদ্যামান শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রেখে আধুনিক ও যুগোপযোগী উন্নত গবেষণায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অধিক মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সারা বছর নিয়মিত খেলাধুলা চর্চার এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে বর্তমানে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন। ক্রীড়ায় কেবল নির্মল আনন্দই লাভ হয় না, শরীর ও মন উভয়ই সুস্থ-সবল থাকে।
কলেজের শিক্ষার্থী সিনিয়র রোভার মেট সানোয়ার হোসেন বলেন, ৯ দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফল করে তুলতে ছাত্র-শিক্ষক সবার সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যথেষ্ট সাফল্যের সাথে কর্মকাণ্ড পরিচালনা করছে।

এবারের প্রতিযোগিতায় অন্যান্য বছরের তুলনায় প্রথম দিনের বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। ধন্যবাদ জানান কলেজ কর্তৃপক্ষকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করে আমাদের ক্রীড়া চর্চার সুযোগ করে দেওয়ার জন্য।
উল্লেখ্য, প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে 
ছেলেদের খেলাঃ
চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, তিন পায়ে দৌড়, বস্তা দৌড়, ২০০ মিটার,৪০০ মিটার, ৮০০ মিটার
ক্রিকেট, ফুটবল, ক্যারাম (দ্বৈত)
ছাত্রীদের খেলাঃ
সুঁই সুতা দৌড়, মিউজিক্যাল চেয়ার, ভারসাম্য দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, জুড়িতে বল নিক্ষেপ। 
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে,
কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, হামদ ও নাত, নজরুল গীতি, লালন গীতি, রবীন্দ্র সংগীত।
পরে উদযাপন কমিটির সদস্য সচিব দূর্গা চরন রায় চীফ ইন্সট্রাক্টর (নন-টেক) ও ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান আফিদা রহমান  বক্তব্য প্রদান করেন। আজিজুর রহমান ইন্সট্রাক্টর (নন-টেক) ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র ইন্সট্রাক্টর ফুড সালাউদ্দিন ইউসুফ।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর