শিরোনাম
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি | ০৮:০৩ এএম, ২০২০-০৯-২১
রাঙ্গুনিয়া-রাউজানের সার্কেল এএসপি হিসেবে যোগদান করার পর উত্তর চট্টগ্রামের ব্যস্ততম এই সড়কটিতে যানজটের কারণ এবং এর সমাধানের উপায় নিয়ে কিছু ব্যক্তিগত স্টাডি করেছেন। এই স্টাডির অন্যতম ফাইন্ডিংস হলো, অনেকগুলো মোড়/বাজারে রাস্তার দুই ধারে খানাখন্দ-গর্ত থাকার কারণে চালকেরা বাধ্য হয়ে রাস্তার ওপরই গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করান, যা এই রাস্তার অসহনীয় যানজটের একটা বড় কারণ।
মামলা তো নস্যি, সম্ভবত মেরে ফেলার ভয় দেখালেও চালকেরা কাঁদায় ভরা এসব গর্তে গাড়ি নামাতে রাজি হবেন না। তাই শত রকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এখানকার যানজট পরিস্থিতির টেকসই সমাধান সেই তিমিরেই রয়ে যায়।
এই বিবেচনা থেকে সহকারী পুলিশ সুপার কাপ্তাই সড়ক পরিস্থিতি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমেই এসব খানাখন্দ ভরাট করে নির্দিষ্ট জায়গায় যানবহন স্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেন তিনি ।
এ ব্যাপারে সব কৃতিত্বই স্থানীয় জনতাকে দিতে চান এএসপি শামীম আনোয়ার। তিনি বলেন- তাঁরাই সব নির্মাণ সামগ্রী দিচ্ছেন আবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই সেখানে কাজ করছেন। আমার বলতে শুধু উদ্যোগ গ্রহণটাই। আর হ্যাঁ, স্বল্প বেতনভূক্ত এক সরকারি কর্মচারী হিসেবে নির্মাণ খরচে যৎসামান্য অংশগ্রহণ করার চেষ্টাও থাকে সব সময়ই। তিনি পাশে থাকার এবং রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাঙ্গুনিয়া-রাউজানবাসীকে।
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited