dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে নিজের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত, আহত ১০

দৈনিক অনুসন্ধান    |    ১০:৫২ এএম, ২০২৩-০৪-২৪

চাঁপাইনবাবগঞ্জে নিজের ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত, আহত ১০

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের ককটেল বিস্ফোরণের সময় নিজ ককটেলে জিয়ারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম চন্দ্রনারায়ণপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত ১০ দিন ধরে সুন্দরপুর এলাকায় দুই পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসছিলেন। রোববার (২৩ এপ্রিল) দুপুরেও তারা ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় জিয়ারুল ইসলামের নিজের ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিয়ারুলের বোন জলি বেগম বলেন, ‘আমার ভাই ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতো। ঈদের ছুটিতে বাড়ি এসে দুই পক্ষের ককটেল বাজীর কারনেই মারা গেলো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচ এম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) বলেন, আমি ঘটনাস্থলে সদর মডেল থানার ওসি, অফিসার সহ পুলিশ সদস্যদের সাথে নিয়ে তদারকি করেছি। ওই এলাকার দুটি গ্রুপ আধিপত্য বিস্তারের জেরে মারামারি, ককটেল বাজী করেছে। জিয়ারুলের নিজের ককটেলের বিস্ফোরণে নিজেই মারা গেছে। আমার পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে আছে, যেকোনো, কিছুর বিনিময়ে হলেও আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। সে যেই হোকনা কেনো অন্যায় করলে কোনো প্রকার ছাড় দেয়া হবেনা। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে বলেও জানান তিনি।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর