dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


মুরাদনগরে পূর্ব শত্রুতার যের ধরে যুবক ছুরিকাঘাতে নিহত

দৈনিক অনুসন্ধান    |    ১০:০৪ পিএম, ২০২৩-০৭-৩০

মুরাদনগরে পূর্ব শত্রুতার যের ধরে যুবক ছুরিকাঘাতে নিহত

 


সাখাওয়াত হোসেন (তুহিন) 
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাসুম সরকার (৩৮) নামে এক যুবককে নিহত হয়েছে। নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে । রোববার বিকেলে উপজেলার কামাল্লা মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই মামুন সরকার জানান, মাসুম সরকার সহ আমরা ৩ ভাই দীর্ঘদিন বিদেশে ছিলাম। বিদেশে থাকা অবস্থায় আমাদের পরিবারের সাথে প্রতিবেশী মৃত. ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটুর তাদের সাথে আমাদের পরিবারের বিরোধ ছিলো। ঘাতকরা বিভিন্ন সময়ে আমাদের পরিবারের সদস্যদের উপর হামলা করত।

যার কারনে পারিবারিকভাবে ঘাতকদের সাথে আমাদের বিরোধ ছিলো। তাছাড়া পূর্ব থেকেই জহির আমাদের এলাকায় ড্রেজার ব্যবসা করত। পরে দেশে এসে আমার ভাই মাসুম সরকার ড্রেজার ব্যবসা শুরু করলে ঘাতকরা বিভিন্ন সময়ে মাসুম সরকারের ড্রেজারের পাইপ নষ্ট করত। তাছাড়া মাসুম এলাকায় ড্রেজারের ব্যবসায় করায় জহিরের ব্যবসায় ভাটা পরেছে।

গত শনিবার পুনরায় মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙ্গে ফেললে মাসুম সরকার এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কামাল্লা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে। রোববার বিকেলে কামাল্লা মাদ্রাসা মাঠে মাসুম সরকার ফুটবল খেলা দেখতে গেলে ঘাতকরা মাসুম সরকারের উপর হামলা চালায়। এসময় তাকেপিছন থেকে ছুরিকাঘাত করলে মাসুম সরকার মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর