শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৯ এএম, ২০২১-০৫-২৬

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান লামা পৌরসভার ১নং ওয়ার্ড চম্পাতলী কুয়ত প্রবাসীর স্ত্রী ও দুই মেয়েকে হত্যার ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পাঁচ জনকে ও শনিবার সকালে স্থানীয় এক যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নিহত মাজেদা বেগমের দেবর মো. শাহালম (৪০) ও মো. আবদুল খালেক (৪০), নিহতের বড় বোন রাহেলা বেগম (৪০), তার স্বামী মো. আবদুর রহিম (৪৮), হাফেজ মো. সায়েদুর রহমান ও স্থানীয় যুবক মো. রবিউল হোসেন (২১)।
বান্দরবানের র্যাব-৭ এর কোম্পানীর কমন্ডার এএসপি নিত্যান্দ দাস জানান, আমরা যাদের সন্দেহ করছি ইতোমধ্যে তাদের অনেককে পুলিশ আটক করছে। দুই-একদিনের মধ্যে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বসতঘর থেকে তার স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
লামা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজাওয়ানুল ইসলাম ও ভারপ্রাপ্ত মো. মিজানুর রহমান জানান, প্রবাসীর ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি মা মেয়েসহ ৩ জনের লাশ মেঝেতে পড়ে আছে। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ভোর ৪টার দিকে বান্দরবান পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘরের আলমিরা, ওয়্যারড্রপ ভাঙ্গা এবং চুরি-ডাকাতিরও আলামত পাওয়া গেছে।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited