dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে "সন্দ্বীপ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ" সহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৫০ পিএম, ২০২০-১২-০৮

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে

মোঃ জাকির চৌধুরী, সন্দ্বীপঃ
কুষ্টিয়াতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্রগ্রামের সন্দ্বীপে "সন্দ্বীপ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ" এর সভাপতি ইব্রাহিম খলিল বিপুল এবং সাধারণ সম্পাদক ডাঃ পুষ্পেন্দু মজুমদারের নেতৃত্বে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফলভাবে শেষ হয়েছে।

আজ (৮ই ডিসেম্বর) সকালে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দরা একত্রিত হওয়ার পর এটি একটি বড় সমাবেশে পরিণত হয়। তারা উপজেলা কমপ্লেক্স রাস্তার এক পাশে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ নিয়ে অবস্থান করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার ভাস্কর্য অবমাননায় যারা অংশগ্রহন করেছে এবং যাদের ষড়যন্ত্রে এমন ঘৃণ্য ঘটনা ঘটেছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 
ভাস্কর্য ভাংচুর করার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান মুক্তিযুদ্ধ মঞ্চ সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, এবং ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

বিশাল এই যৌথ সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন (মিশন), সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মুক্তাদের মাওলা সেলিম, সহ-সভাপতি ইকবাল ফারুক, সাধারণ সম্পাদক সফিকুল মাওলা, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, পৌরসভার ছাত্রলীগের সভাপতি ফয়সাল উদ্দিন, মুক্তিযুদ্ধ মঞ্চ সন্দ্বীপ উপজেলার সভাপতি ইব্রাহিম খলিল বিপুল, সাধারণ সম্পাদক ডাঃ পুষ্পেন্দু মজুমদার, সহ-সভাপতি সামছুল কবির জিয়াম, ইকবাল ফারুক, মাশরুম কামিল তকি, যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল করিম ফাহাদ, নিপুল, সবুজ দাস, সাংগঠনিক সম্পাদক, জুয়েল রানা, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রিফাত মাহমুদ, আব্দুল্লাহ আল মানসাদ, নুরুল আহাদ, প্রলয় দাস, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শামীম সহ মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর