শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩০ এএম, ২০২২-০৭-৩০
সেলিম উদ্দীন,কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে প্রতিপক্ষের উপর্যপুরী দায়ের কোপে আবু তাহের নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আহত আবু তাহের বর্নিত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মিয়াজী পাড়া এলাকার আমির হামজার ছেলে।
গত ২৯ জুলাই বিকেলে ঘটনাটি ঘটে বর্ণিত এলাকার একটি চায়ের দোকানে।
আহত আবু তাহেরের ভাতিজা ফোরকান আহমেদ মুন্না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানান, বিকেলে স্থানীয় নুরুল আজিমের ছেলে মোরশেদ ও তুষারের সাথে আহত আবু তাহেরের ৪ বছর বয়সী ছেলে বাবুর সাথে খেলা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে মোরশেদ শিশু বাবুকে মারধর করে। খবর পেয়ে পিতা আবু তাহের এগিয়ে এসে প্রতিবাদ করলে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার হাতের ৪ টি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন,সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানান,আহতের খোঁজ খবর নেওয়া হয়েছে। মামলা দায়ের করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জড়িতদের আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited