dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


আওয়ামীলীগ নেতার কটাক্ষের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী নায়িকা মাহিয়া মাহি

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৩২ এএম, ২০২৩-১২-২৬

আওয়ামীলীগ নেতার কটাক্ষের জবাব দিলেন স্বতন্ত্র প্রার্থী নায়িকা মাহিয়া মাহি

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্দলীয় প্রার্থী হিসাবে লড়াই করছেন সিনেমার জণপ্রীয় নায়িকা মাহিয়া মাহি। কয়েকদিন আগেই রাজশাহীর আওয়ামী লীগের এক নেতা কটাক্ষ করেছেন তাঁকে। আওয়ামী লীগের ওই নেতা তাকে ‘ভোটের অতিথি পাখি’ বলে কটাক্ষ করেছেন। সেইসঙ্গে মাহির মেকআপ নিয়েও কটাক্ষ করেন তিনি। মাহিকে আবার চলচ্চিত্র জগতে ফিরে যাওয়ার পরামর্শ দেন শাসকদলের ওই নেতা।
এবারে সেই মন্তব্যর জবাব দিয়েছেন নায়িকা মাহিয়া মাহি। 

নির্বাচিত হয়ে উন্নয়ন করতে না পারলে ঘাড় ধাক্কা দেওয়ার আবেদন মাহির

আওয়ামী লীগের নেতার দাবি, মাহিকে নির্বাচিত করলে, কোনও উন্নয়নে পাওয়া যাবে না তাকে। মানুষের দরকারে পাশে পাওয়া যাবে না সিনেমার এই নায়িকাকে বলেও দাবি করা হয়। তারপরেই, রবিবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌর এলাকায় প্রচারে গিয়ে তাঁকে ঘাড়ধাক্কা দেওয়ার আবেদন করেন মাহি। সেখানের পথসভায় মাহি, বলেন, আমার কৃষক ভাইয়েরা যারা জলের জন্য চাষবাস করতে পারছেন না, মা-বোনরা রান্না করতে পারছে না, আমি সেই সমস্যার সমাধান করব। ৫ বছরে যদি আমি কিছু করতে না পারি, তাহলে পরেরবার যখন ভোট চাইতে আসব তখন আমাকে ধাক্কা মেরে এলাকা থেকে বের করে দেবেন। আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখুন। আর কিছু না পারি, আমি সবাইকে সম্মানটা করব।'

সাংসদের সমালোচনা

ওই আসনে তিনবারের সাংসদ ওমর ফারুক চৌধুরীকে এবারও প্রার্থী করেছে আওয়ামী লীগ। মাহির দাবি ফারুক চৌধুরী সেখানের শিক্ষকসহ সাধারণ মানুষ কাউকেই সম্মান দেন না। তিনি বলেন, 'আমার ভোটে অংশগ্রহণ করার কারণ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এতদিন এখানে একজন পুরুষকে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরই পরিবারের সন্তান। আবার আপনাদের কারও ছোট বোন। আমাকে কাজ করার জন্য সুযোগ দিন।'

মাহির প্রতিশ্রুতি

নির্বাচিত হলে প্রতিমাসে অন্তত একবার সব এলাকায় যাওয়ার প্রতিশ্রুতি দেন এই অভিনেত্রী। তিনি বলেন, 'আমরা চাই, এমন একটা মানুষ নির্বাচিত হবে যে আমাদের সুখ-দুঃখে পাশে থাকবে। আর মাসে একবার হলেও কাছে এসে সমস্যার কথা শুনবে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে কথা দিচ্ছি, মাসে অন্তত একবার আপনাদের কাছে আসব, পাশে বসব। আপনাদের সুখ-দুঃখের কথা শুনব।'

নির্বাচিত হলে রাজশাহী সিটির মতই গোদাগাড়ী-তানোরকে সাজিয়ে তোলার পরিকল্পনার কথাও জানান মাহি।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর