dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নিজ দেশে প্রবাসীদের হয়রানি বন্ধে এবং প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবিতে ইতালি ভেনিসে আহবায়ক কমিটি গঠন

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৫৩ পিএম, ২০২৩-০৩-২০

নিজ দেশে প্রবাসীদের  হয়রানি বন্ধে এবং প্রবাসী  নিরাপত্তা আইন পাশের দাবিতে  ইতালি ভেনিসে আহবায়ক কমিটি গঠন


জাকির হোসেন সুমন ,  ব্যাুরো চিফ ইউরোপ   : 

বাংলাদেশে যাওয়ার পর  প্রবাসীদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এবং প্রবাসী নিরাপত্তা আইন পাশের দাবিতে ভেনিসের বাংলাদেশী কমিউনিটির ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গতকাল রবিবার সন্ধ্যায় মেসত্রের স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন,  মোহাম্মদ আলম। আকবর হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির  প্রধান উপদেষ্টা পলাশ রহমান।

সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি কাশেম শিকদার, সাংবাদিক জুম্মন অনিক, আইনুদ্দিন মিয়া, বাচ্চু হাওলাদার, প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে  পলাশ রহমান বলেন, ঢাকার এয়ারপোর্ট থেকে শুরু করে দেশের প্রতিটি পদে প্রবাসীরা হয়রানির মুখোমুখি হন। প্রবাসীদের পরিবারগুলোও সুরক্ষা পায় না। তাদেরও নানা ভাবে হয়রানির মধ্যে ফেলা হয়।

তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন। দেশের বর্তমান রিজার্ভ সংকটের মধ্যে তারা আপ্রাণ চেষ্টা করছেন সংকট মোকাবিলা করতে। প্রবাসের খরচ কমিয়ে তারা দেশে বেশি অর্থ পাঠাচ্ছেন। বিদেশি রিজার্ভ সংকট দুর করতে লড়াই করছেন। অথচ প্রবাসীরা দেশে যোগ্য সম্মান পান না। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। পদে পদে চাদাবাজির শিকার হতে হয়। এসব থেকে মুক্তির জন্য সরকারকে আন্তরিক হতে হবে। প্রবাসী এবং তাদের পরিবারের নিরাপত্তা দিতে সংসদে বিশেষ আইন পাশ করতে হবে।

বক্তারা দেশে গিয়ে হয়রানি হওয়ার ঘটনা বর্ণনা করে বলেন, প্রবাসীদের সম্পদ দখল করার জন্য মিথ্যা মামলা দেয়া হয়। পুলিশ সঠিক তদন্ত না করে অভিযোগপত্র দেয়। আদালত বিনা তদন্তে প্রেফতারি পরোয়ানা দেয়। যা শুধু প্রবাসীদের প্রতি 'অকৃতজ্ঞতা' প্রকাশই নয়, সাধারণ মানবাধিকারও লঙ্ঘন। মানবিক শিষ্টাচার বিরোধী।

তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়নও প্রয়োজন। 

হয়রানি থেকে পরিত্রাণ পেতে প্রবাসীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলে, আন্তরিক হলে প্রবাসী ও তাদের পরিবার নিপাপত্তা পাবে। যোগ্য সম্মান পাবে।
আলোচনা  সভা  শেষে, মোহাম্মদ আলম কে আহবায়ক এবং আকবর হোসেন বেপারীকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষনা করেন  আলোচনা সভার প্রধান অতিথি সাংবাদিক,  কলামিস্ট  পলাশ রহমান।
বাংলাদেশে প্রবাসী ও তাদের পরিবার হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষনা করা হয় সে সময়ে।  আংশিক  আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানান,  দ্রুত সময়ের মধ্যে তাদের দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

রিলেটেড নিউজ

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত


নিউইয়র্কে সন্দ্বীপের

নিউইয়র্কে সন্দ্বীপের "আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ" ইউ এস এ'র বনভোজন

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ  আমান...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর