শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:১২ এএম, ২০২১-০৩-১৬
আহসান উল্যাহ সজিব, কাতারঃ
ঝরে গেল আরেকজন রেমিট্যান্স যোদ্ধার জীবন। উন্নত জীবন গড়ার স্বপ্ন নিয়ে কাতার এসেছিলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন এর দল্টা গ্রামের বড় বাড়ির সন্তান মোঃ মিঠু(৩০)।
গত শনিবার (১৩ই মার্চ) সকালে কর্মস্থলে যাওয়ার সময় গাড়ি দূর্ঘটনায় অকাল মৃত্যু হয় তার।
এদিকে ছেলের অকাল মৃত্যুতে মূর্ছা যাচ্ছেন মা ফাতেমা বেগম এবং বাবা ছিদ্দিক উল্যাহ।
মিঠু'র অকাল মৃত্যু'তে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
পাঁচ বছর আগে পরিবারকে ভালো রাখার জন্য পাড়ি জমান তৈল সমৃদ্ধ দেশ কাতারে । আট ভাই বোনের মধ্য সে তৃতীয়, ভাইদের মধ্যে সবার বড়।
এই বিষয়ে রামগঞ্জের কৃতি সন্তান, কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির নেতা এবং কাতার আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, এম. এ. আলম বাবলু'র কাছে জানতে চাইলে তিনি বলেন, মিঠু’র লাশ দেশে পাঠানোর জন্য বাংলাদেশ এম্বাসি ও কাতার সরকার, প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করার ব্যাপারে সর্বাত্মক সহযোগীতা করছে।
মিঠু কাতার হুন্ডাই কোম্পানীতে চাকুরী করতো। যেহেতু সে ডিউটিতে যাওয়ার সময় মৃত্যু বরণ করেন, সেহেতু কোম্পানীর পক্ষ থেকে তার প্রাপ্য ক্ষতি পূরণ আদায় করার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited