dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন ইভান

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪৭ পিএম, ২০২৩-০৪-১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন ইভান


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন ইভান আলী। নামাজ পড়া শেষ করে বাইরে এসে অটোরিকশা না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক।

রোববার (১৬ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের পাশে গ্লোরি কম্পিউটার সেন্টারের সামনে থেকে চোর চক্র তার অটোরিকশাটি চুরি করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইভান আলী জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে পিয়নের অস্থায়ী চাকরি করেন। স্কুল থেকে তিনি মাসে ৬ থেকে ৭ হাজার টাকা বেতন পান। কিন্তু তার এই সামান্য বেতনের টাকা দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। তাই তিনি অবসর সময় বা রাতের বেলায় বাড়তি আয়ের আশায় অটোরিকশা চালান। তিনি অটোরিকশাটি লোন করে ক্রয় করেছেন। তার মাসিক কিস্তি লাগে ১৮০০০ টাকা।

ইভান আলী বলেন, আমি এখন কিভাবে কিস্তি পরিশোধ করব ও সংসার চালাব। আমার পরিবার এখন না খেয়ে থাকবে। আর মাত্র কদিন পর ঈদ, আমি এখন কি করব। তার এমন কান্নার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তার বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলম।

শিক্ষক মাহবুবুল হক বলেন, ইভানের অটোরিকশা চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ইভান আলী অনেক দরিদ্র। সে স্কুলে চাকরির পাশাপাশি রাতের বেলায় অটোরিকশা চালান। ঋণের টাকায় কেনা অটোরিকশা  হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছেন।

এরপর রাতেই ইভান আলীকে সঙ্গে নিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় চুরি হওয়া অটোরিকশার জন্য সাধারণ ডায়েরি করেন। এসময় তিনি অটোরিকশাটি দ্রুত উদ্ধারের চেষ্টা করার জন্য প্রশাসনকে অনুরোধ করেন। এছাড়াও সমাজসেবক ও বিত্তবানদের তার এই দুঃসময়ে পাশে থাকার আহ্বান জানান।

ওসি, তদন্ত মাহফুজুল হক চৌধুরী জানান, চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর