শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২৭ পিএম, ২০২৩-০২-২৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা জাসদের আয়োজনে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হুসেন আহাম্মেদ বাদশা, জাসদ যুব জোটের সভাপতি শরিফুল ইসলাম, জেলা নাগরিক কমিটির উপদেষ্টা অ্যাড. আবু হাসিব ও অ্যাড.সাইদুর রহমান।
এসময় ৫ দফা দাবি তুলে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মেডিকেল কলেজ, আধুনিক সদর হাসপাতাল পরিচালনায় প্রয়োজনীয় জনবল সেবার মান বৃদ্ধিসহ সকল অনিয়ম দূরকরণ করতে হবে। করোনার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সকল আন্তঃনগরসহ লোকাল ট্রেনগুলো চালু ও বনলতার আসন বৃদ্ধি করবে সরকার। চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চালু ও জেলায় অর্থনৈতিক জোন নির্বাচিত করারও দাবিও করেন বক্তারা।
আগামীতে ৫ দফা দাবি বাস্তবায়ন না করলে কঠোর হুশিয়ারি দেন জাসদ নেতারা।
এদিকে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপি প্রদান শেষে ৫ দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জেলা জাসদ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited