dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সীমান্তে ছদ্মবেশে ৭ কোটি টাকার হেরোইন উদ্বার করল র‍্যাব-বিজিবি, চতুর্থবারের চেষ্টায় আটক মাদক সম্রাট

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪২ পিএম, ২০২৩-০৪-১৩

সীমান্তে ছদ্মবেশে ৭ কোটি টাকার হেরোইন উদ্বার করল র‍্যাব-বিজিবি, চতুর্থবারের চেষ্টায় আটক মাদক সম্রাট

 


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে হেরোইন আমদানির মূলহোতা শফিকুল ইসলাম লাদেন (৪৫)। এর আগে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে তাকে আটক করতে তিনবার অভিযান পরিচালনা করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র‍্যাব। কিন্তু র‍্যাবের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় চারটি মাদক মামলার আসামী লাদেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চতুর্থবার র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে তাকে ৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে সীমান্তবর্তী এলাকার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামে শফিকুল ইসলাম লাদেনকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

র‍্যাব অধিনায়ক জানান, সীমান্তে ভারত থেকে আসা হেরোইন আমদানির মূলহোতা শফিকুল ইসলাম লাদেন। এর আগে র‍্যাব তিনবার অভিযান পরিচালনা করেও তাকে আটক করা যায়নি। সীমান্ত এলাকা হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাতে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের সাথে যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এসময় তার বসতবাড়ির টয়লেটের ট্যাংকের পিছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের পোলডাঙ্গা সীমান্তে হেরোইনের একটি বিশাল চালানের তথ্য ছিল র‍্যাবের কাছে। এ তথ্যের  ভিত্তিতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। কিন্তু সীমান্তের দুর্গম এলাকায় বসবাস এবং আটককৃত লাদেনের শক্তিশালী সিন্ডিকেটের কারণে তাকে কোনোভাবেই আটক সম্ভব হয়নি। পরবর্তীতে ক্যাম্পের একটি অভিযানিক দল নদীপথে মোটরচালিত নৌকাযোগে ছদ্মবেশে চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, চলতি বছরে র‍্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। এ বছর এর চেয়ে বড় কোন চালান আটক করতে পারেনি র‍্যাব। এছাড়াও সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র‍্যাব ও বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর