dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের আলোচিত যুবলীগ নেতা জেম হত্যা মামলার মূল আসামি টুটুল সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

দৈনিক অনুসন্ধান    |    ০৯:২৮ পিএম, ২০২৩-০৪-২৪

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত যুবলীগ নেতা জেম হত্যা মামলার মূল আসামি টুটুল সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার মূল আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় জেলা পুলিশ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব বিপিএম-পিপিএম (বার)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মূল হত্যাকারী পৌর এলাকার মিলকি বাগান পাড়া গ্রামের মো. আলতাবের ছেলে, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, চিহ্নিত সন্ত্রাসী শহরের মসজিদ পাড়ার মৃত মোয়াজ্জেমের ছেলে মাসুদ রানা ওরফে রানা, একই এলাকার মৃত আনোয়ারের ছেলে মো. ইব্রাহিম ওরফে হাবা, শহরের হুজরাপুর রেলবাগান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে শামীম রেজা ও প্রান্তিকপাড়ার সানাউল হকের ছেলে মিলন হোসেন।

পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিব বলেন, এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেফতারে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে ৫ জনকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আজ সোমবার (২৪ এপ্রিল) আদালতে পাঠিয়ে তাদের রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ড পেলে তাদের জিজ্ঞাসাবাদ করে জেম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গত বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় নামক স্থানে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র  মো. মোখলেসুর রহমান, জেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি ও সংসদ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি মেসবাউল হক টুটুল, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহিদ রানা টিপু, রানিহাটী ইউপি চেয়ারম্যান হাফেজ রহমত আলী সহ ৪৮ জনের নাম উল্লেখ করে নিহত জেমের ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর