শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৯:৩৯ এএম, ২০২৪-০৬-২৪
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ–মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম। গতকাল ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ–সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে বর্তমান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (সুপার নিউ মারারি) হিসেবে বদলি করা হয়েছে। এদিকে অপর এক আদেশে সিএমপির দুই উপ–কমিশনারকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া রংপুর জেলা পুলিশ সুপারকে সিএমপির উপ–কমিশনার পদে বদলি করা হয়েছে।
সিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাইফুল ইসলামের বাড়ি পাবনা জেলায়। তিনি ২০১২ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিএমপির বন্দর বিভাগের উপ–কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালীন তিনি অতিরিক্ত উপ–পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। এ কারণে তাকে বদলি করা হয় ঢাকা পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ৩০ জুন মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। এরপর তাকে মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়।
এদিকে, গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ–সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশকে অতিরিক্ত কমিশনার এবং দক্ষিণ বিভাগের উপ–কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ–মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া একই প্রজ্ঞাপনে রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited