শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩০ এএম, ২০২৩-০৯-২৭
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ :
মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত ৩য় কমিটি (২০২৩-২০২৪) এর অভিষেক অনুষ্ঠান।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিসবনের অভিজাত হোটেল মুন্ডিয়ালের মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো: আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগ, বিএনপি, বাংলাদেশ কমিউনিটির অব পর্তোর নেতৃবৃন্দসহ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যম গুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
উল্লেখ্য পর্তুগাল বাংলা প্রেসক্লাব পর্তুগাল সরকার কতৃক নিবন্ধিত একটি সংগঠন। সংগঠনটি ২০২২ সালে পর্তুগালের বন্দরনগরী পর্তোতে এসপাসো সম্মাননা অর্জন করে।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited