dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে শত বছরের শেড'র জায়গা রক্ষার দাবিতে ব্যবসায়ীদের আন্দোলন

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৩২ এএম, ২০২৪-০২-১৪

ঈদগাঁওতে শত বছরের শেড'র জায়গা রক্ষার দাবিতে ব্যবসায়ীদের আন্দোলন

 

ঈদগাঁও  প্রতিনিধি।

কক্সবাজারের বৃহত্তম বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত  ঈদগাঁও বাজারের শত বছরের মাছের শেড'র জায়গা রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে বাজারের ছয় শতাধিক ব্যবসায়ী। ইতিমধ্যে তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট ঐতিহ্যবাহী এ শেডটি দখলদারদের হাত থেকে রক্ষার দাবি জানিয়ে মাঠে নেমেছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী)  দুপুর আড়াইটাই মাছ ব্যবসায়ীরা দখল ষড়যন্ত্রের শিকার  শত বছরের মাছের শেড'র জায়গার উপর দাড়িয়ে দখলদারদের হাত থেকে ঐতিহ্যবাহী এ বাজারের জায়গাটি রক্ষার আন্দোলনের ডাক দেন। 

ঐ সময় ক্ষুদ্ধ মাছ ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন শওকত আলম,আবদু রাজ্জাক রুবেল,জহিরুল ইসলাম, মো: বাবুল,আবদুল কাদের, আবু তাহের, বদিউল আলম, আবদুল জব্বার ও জসিম উদ্দিন প্রমুখ। 

বক্তব্যে তারা বলেন, তাদের বাপ,দাদার সময় তথা শত বছর ধরে উক্ত জায়গার উপর সরকারি টিউবওয়েল, গণশৌচাগারসহ সরকার নির্মিত আরো পাকা স্থাপনা স্কুলের বাউন্ডারি দেয়ালের সাথে লাগানো ছিল এবং সাথে ছিল মাছের শেড। কিন্তু সরকার যখন জরাজীর্ণ এ মাছ মাংসের বাজারের শেড'র জায়গার উপর সম্প্রতি অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করতে আগের ব্যবহার অযোগ্য স্থাপনা উচ্ছেদ করে। 

পরে নির্মাণের দায়িত্বপ্রাপ্ত টিকাদার প্রতিষ্ঠান জায়গার চারদিকে  টিনের ঘেরাও দেয়। টিকাদার প্রতিষ্ঠান ভবনের পাইলিং কাজও শুরু করে। ইত্যবসরে একটি পক্ষ শত বছরের মাছের শেড'র পূর্বাংশের জায়গার মালিকানা দাবি করে তাতে ভাড়াটিয়া লোক দিয়ে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে। যা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ফলাও করে সংবাদ প্রকাশ করে। এতে নড়েচড়ে বসে বাজারের মাছ ব্যবসায়ীরা। 

ঈদগাঁও বাজারের সহস্রাধিক বিভিন্ন  ব্যবসায়ী ও সর্বসাধারণের দাবি শত বছর ধরে উক্ত শেড'র জায়গার উপর মাছ মাংস বিক্রি করে তারা সরকারকে কোটি টাকা রাজস্ব দিয়ে আসছে। সরকারি এ জায়গাটি যদি এত যুগ পরে ব্যক্তি মালিকানাধীন হয়ে থাকে, তাহলে তারা সরকারকে যে রাজস্ব দিয়েছে তা কি অবৈধ ছিল?  সরকারি শেড'র জায়গার উপর অত্যাধুনিক ভবন নির্মাণে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব  পেয়েছে, উক্ত প্রতিষ্ঠানের ঘেরাওয়ের ভেতরে কি ভাবে দখলদাররা প্রকাশ্য দিবালোকে কিংবা রাতের আধাঁরে নির্বিঘ্নে কাজ করল এ নিয়ে টিকাদার প্রতিষ্ঠানের নির্মাণ কাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত  ব্যক্তিরও দখলদারদের সাথে যোগসাজশ থাকতে পারে বলে শংকা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও সচেতন মহল।

নয়ত কিভাবে নির্মাণ কাজ পরিচালনায় দায়ীত্বরত ব্যক্তি রহস্যজনক ভাবে চুপ করে আছে।  সাধারণ ব্যবসায়ীরা অবিলম্বে সরকারি ভবন কাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রত্যাহারে নির্মাণ প্রতিষ্ঠানের নিকট জোর দাবি জানান। 

অপরদিকে  কোটি টাকা মুল্যের শত বছরের মাছের শেড'র জায়গাটি রক্ষা করতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। অন্যতায় মাছ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন।
১৩/২/২০২৪ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও  কক্সবাজার-০১৮১৮১২৫৪০০

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর