dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোং লিঃ এর আম সংগ্রহ ও পাল্প তৈরি কার্যক্রম উদ্বোধন

দৈনিক অনুসন্ধান    |    ০৪:০৫ পিএম, ২০২৩-০৬-১৩

চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোং লিঃ এর আম সংগ্রহ ও পাল্প তৈরি কার্যক্রম উদ্বোধন

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সহ আমের জন্য বিখ্যাত এই জেলা থেকে আম সংগ্রহ করে পাল্পিং কার্যক্রম শুরু করেছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোং লিঃ এর গোমস্তাপুর কারখানা।  সারাবছর ধরে ম্যাংগো ড্রিংক, জুস, ম্যাংগো বারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করতে এ আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। 

আজ মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১ টায় ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ (ফিটু মিয়া)র সভাপতিত্বে ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল আলম স্যামল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুরে অবস্থিত চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোং লিমিটেডের কারখানায় এই আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি বছর ০৭ হাজার মেট্রিক টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চাঁপাই এগ্রো। আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলি, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। 

 চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ (ফিটু মিয়া) বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, শিবগঞ্জ, ভোলাহাট সহ আশপাশের অঞ্চল আমের জন্য বিখ্যাত। এসকল উপজেলা থেকে আম সংগ্রহ করে চাঁপাই এগ্রো পাল্প তৈরী করা হয়। আমাদের তৈরি পাল্প আমেরিকা নেয়ার আগ্রহ প্রকাশ  করেছে। আকিজ, প্রাণ গ্রুপ এর চেয়ে আমাদের কারখানার পাল্পের গুণগত মান কোন অংশে কম নয়। ময়লা পানি বিশুদ্ধ করার প্রসেসিং চলছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহস্রাধিক পুরুষ মহিলা কর্মরত আছে।

উল্লেখ্য, এসব উপজেলা থেকে গুটি আম সংগ্রহ করে কারখানায় পাল্পিং করা শুরু হয়েছে, যা চলবে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। এরপর আশ্বিনা আম থেকে পাল্প সংগ্রহ শুরু হবে। কারখানায় আম সংগ্রহ চলবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমের সরবরাহ থাকা সাপেক্ষে’।

ফয়সাল আজম অপু 
স্টাফ রিপোর্টার (চাঁপাইনবাবগঞ্জ)

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর