dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ইতালিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রোমস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

দৈনিক অনুসন্ধান    |    ১০:৩৮ পিএম, ২০২৩-০৩-০৭

ইতালিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রোমস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

 

জাকির হোসেন সুমন  ব্যাুরো চিফ ইউরোপ  : 

ইতালিতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ‘ঐতিহাসিক ০৭ মার্চ’ উদযাপন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ০৭ মার্চ ১৯৭১-এ প্রদত্ত ঐতিহাসিক ভাষণ স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান এর নেতৃত্বে এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারিগণের উপস্থিতিতে সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা ও সমস্ত বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শন এবং সকলের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ঐতিহাসিক এই দিনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ০৭ মার্চ এর ভাষণ সম্পর্কে তিনি বলেন, এই ভাষণ শুধুমাত্র বাঙালি জাতিকেই স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেনি, সারা বিশ্বের নিপীড়িত-নির্যাতিত স্বাধীনতাকামী মানুষকে সর্বদা অনুপ্রেরণা জুগিয়ে যাবে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃত ৭ই মার্চের ভাষণটির অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করেই ইউনেস্কো ২০১৭ সালে এ ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ (World Documentary Heritage) হিসেবে ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’(Memory of the World International Register)-এ অন্তর্ভুক্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন। দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 


অনুষ্ঠান শেষে সমস্ত শহিদদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ।

রিলেটেড নিউজ

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত


নিউইয়র্কে সন্দ্বীপের

নিউইয়র্কে সন্দ্বীপের "আমানউল্লা প্রবাসী কল্যাণ পরিষদ" ইউ এস এ'র বনভোজন

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ  আমান...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর