dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় সহকারী হাইকমিশনার

দৈনিক অনুসন্ধান    |    ১০:০৫ পিএম, ২০২৩-০৯-১৯

চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় সহকারী হাইকমিশনার

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দারুণ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আগামীতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে। এতে যেমন লাভবান হবেন দুই দেশের ব্যবসায়ীরা। একইসঙ্গে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের যৌথ আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা। সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আরও বলেন, সাম্প্রতিক সময়ে গত ১৫ দিনের মধ্যেই ৩/৪ বার এক জায়গায় বসেছে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। এতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নানারকম সমস্যা ও সম্ভাবনা নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের মালদা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল সদস্য চাঁপাইনবাবগঞ্জে এসে মতবিনিময় করেছেন। তার কয়েকদিন পর চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ মালদায় গিয়ে মতবিনিময় করেছে। আজকে ভারতের ব্যবসায়ীরা এখানে এসেছে। এভাবেই দুই দেশের আমদানি-রপ্তানি আরও দৃঢ় হবে। 

সভায় বক্তারা বলেন, সোনামসজিদ স্থলবন্দরে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। স্থলবন্দরের রাস্তায় খালি বা লোড গাড়ি রাখা যাবে না। লাইসেন্সবিহীন হেলপার দিয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সকল ধরনের চাঁদা আদায় বন্ধ করতে হবে।

যৌথ সভায় দুই দেশের প্রায় ১০০ জন আমদানি-রপ্তানিকারক অংশগ্রহণ করেন। সভায় সোনামসজিদ স্থলবন্দরে অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, সোনামসজিদ কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ফজলুর রহমান, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশীদসহসহ দুই দেশের আমদানি-রপ্তানিকারকরা।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর